টিকা নিতে জবি শিক্ষার্থীদের নিবন্ধন করার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিনিধি ।।

জগন্নাথ  বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের করোনা টিকা নিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আগামী ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে নিবন্ধন করতে বলা হয়েছে।

শুক্রবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল স্নাতক  ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণের জন্য জাতীয় পরিচয় ধারী শিক্ষার্থীদের নিবন্ধন করার জন্য https://www.jnu.ac.bd/vfc19 লিংকে গিয়ে শিক্ষার্থীরা তাদের তথ্য প্রদান  করতে হবে।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নির্দিষ্ট লিংকে  তথ্যাদি প্রদান শেষ হলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত নিয়মে টিকা দেওয়া হবে। তবে সকল শিক্ষার্থীর জন্য টিকা বাধ্যতামূলক করা হয় নি। টিকা নিতে চাইলে নিতে পারবে। পুর্বে কোন শিক্ষার্থী টিকা নিয়ে থাকলে তাদের তথ্যাদি প্রদান করতে হবে না।