নোয়াখালীর বসন্তপুরেমিথ্যা মামলায় নির্যাতিতদের সংবাদ সম্মেলন

খোরশেদ আলম শিকদার নোয়াখালী ।।
নোয়াখালীর ছাতারপাইয়া ইউপির বসন্তপুরে মিথ্যা মামলার প্রতিবাদে নির্যাতিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৪ জুন) সকাল ১০ টার দিকে ছাতারপাইয়া ইউপির ০৩ নং বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিথ্যা মামলায় নির্যাতিত নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সদস্য প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, এক সময়ে আওয়ীমীগ থেকে সংসদ নির্বাচনে প্রতিধন্দ্বিতাকারী নোয়াখালী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ভিপি মোস্তফা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বি সেক্টর অধিন সেনবাগ থানার রাজাকার কমান্ডার আব্দুস ছাত্তারের চাচাতো ভাই, বিএনপির মহিন ভুইয়া ও ছাত্তারের আপন ভাগিনা, ০৭ নং ওয়ার্ড যুব দলের সভাপতি মামুনের অত্যাচার নির্যাতনে বসন্তপুর ০৬ ও ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে তাদেরকে আওয়ামীলীগের কিছু হাইব্রিড জাতীয় নেতার ছত্রছায়ায় থেকে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে মুজিববাদী আদর্শের সৈনিক নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার অপপ্রয়াশ চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের মিথ্যা মামলায় নির্যাতিত নেতাকর্মীরা বক্তব্য রাখেন, তারা যুবদলের কুখ্যাত সন্ত্রাসী ও কথায় কথায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা মামুনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
