লালমনিরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যূ

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার হারাটিতে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচি খোদেজা বেগম(৫১) মৃত্যূ হয়েছে।
শুক্রবার ৪ জুন লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হীরামানিক গ্রামে দুপুরে এই ঘটনাটি ঘটে।ঘটনার সাথে জড়িত মোছাঃকোহিনুর বেগম নামে এক নারীকে পুলিশ আটক করেছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান,চাচা মোঃসোলেমান আলীর সাথে ভাতিজা আঃমালেকের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো।এর জের ধরে আজ দুপুরে উভয়ের মধ্যে বাক বিতিন্ডা শুরু হয়,এক পর্যায়ে ভাতিজা আঃমালেক উত্তেজিত হয়ে লাঠি দিয়ে চাচিকে আঘাত করলে ঘটনাস্থলে চাচি খোদেজা বেগমের মৃত্যূ হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।এই ঘটনায় রাতে সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিলো।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে কোহিনুর বেগম কে আটক করে থানায় নিয়ে আসার কথা পুলিশ নিশ্চিত করে।
