প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২১, ১১:৩০ এ.এম
ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)১৮০পিছ ইয়াবা সহ এক মোটরসাইকেল চালক কে গ্রেফতার করেছে।ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত যুবকের নাম রাজিব হোসেন(২৮) লালমনিরহাট পৌর এলাকার হাইস্কুল ফুটবল খেলার মাঠের পাশে কাচারী বাড়ী এলাকার মিলন মিয়ার ছেলে রাজিব হোসেন।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,গত ৩রা জুন সদর উপজেলার তালুক মৃত্তিঙ্গা কালিমন্দিরের পাশে রংপুর গামী পাকা রাস্তায়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহ জনক এক মাদক কারবারী কে ধরতে অবস্থান নেয়,ইয়াবা ব্যাবসায়ী রাজিব হোসেন টিভিএস লাল রঙের মটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌছলে,ডিবি পুলিশ মটর সাইকেলটি তল্লাশি চালায়,এসময় মটর সাইকেলের সিটের ভিতর সু কৌশলে রাখা ১৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।মাদক পাচারে ব্যবহৃত মোটর সাইকেল সহ ইয়াবা ব্যাবসায়ী রাজিব কে পুলিশ আটক করে।আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১০(ক) ধারায় মামলা রুজু করে।মামলা নং৮ লালমনিরহাট সদর থানা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.