চট্টগ্রামের বজ্রপাতে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি ।।
চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন কাঞ্চন নগর এলাকায়  বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। 
 ৬,জুন রবিবার  সকাল ১০,টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন ভানুমিত দাশ (৫২) ও লাকি রানী দাশ (৩৫)। আহতরা হলেন মালতী দাশ (৫০) ও শোভা রানী দাশ (৪৮)। চারজনেরই বাড়ি কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর বলে জানা গেছে।
এলাকাবাসী জানান চার মহিলা শ্রমিক ছমুরহাট বাজারের পাশে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে দুইজন নিহত ও দুইজন আহত হন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।