প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২১, ৪:০০ পি.এম
লক্ষীপুর নন্দন ব্লাড ব্যাংকের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান,লক্ষীপুর ।।
লক্ষীপুরের জনপ্রিয় সংগঠন নন্দন ফাউন্ডেশন এর অঙ্গসংগঠন নন্দন ব্লাড ব্যাংকের উদ্যোগে আজ বিকালে রায়পুর উপজেলা আলতাফ মাষ্টার ঘাটে আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নন্দন ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক তানিয়া আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবীর সমিতির আহ্বায়ক ও নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ,সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন পারভেজ, উপ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল খান সুজন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ শাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শংকর মজুমদার, নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট দুর্জয় রবিদাস, সদস্য রায়হানুল ইসলাম রাফি, তাশপিয়া জান্নাত, মাকসুদুর রহমান, মনির হোসেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিম, নন্দন কালচারাল একাডেমী সমন্বয়ক নিজাম উদ্দিন এবং আরো অন্যান্য ব্যক্তিবর্গ।
মুঠোফোনে নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ বলেন,আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি।রক্তদান একটি মহৎ কাজ।সুস্থ মানুষ মাত্রই প্রতি তিন মাস পর পর রক্ত দিতে পারেন।সবাই একটু আনন্দ দিতেই আমাদের আজকের এই সুন্দর আয়োজন। এই ধরনের ভ্রমণ মূলক প্রোগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.