নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নির্মানাধীন সেফটি ট্যাংকি থেকে দুই নির্মান শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টায় থানা পুলিশ লুৎফর রহমান (৩৫) ও সঞ্জয় দাস (২২) নামে দুই নির্মান শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত লুৎফর রহমান উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সঞ্জয় দাস একই ইউনিয়নের দিঘিরপাড় খালপাড় গ্রামের রঞ্জিত দাসের ছেলে। তারা ঠিকাদার জমসের আলীর কাজ করতেন বলে জানা গেছে।
নিহত সঞ্জয় দাসের চাচাত ভাই প্রিতম দাস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে লুৎফর রহমান ও সঞ্জয় দাসকে দিঘিরপাড় খালপাড় গ্রামের সুমন মিয়ার বাড়িতে নির্মানাধীন সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে পাঠান ঠিকাদার জমসের আলী। দুপুরের দিকে তাদের মুঠোফোন বন্ধপান ঠিকাদার।
তাদের খোঁজ নিতে প্রিতম দাসকে পাঠানো হয়। প্রিতম সেফটি ট্যাংকের ভিতরে তাদের পরে থাকতে দেখে বাড়িতে খবর দেন। দুই পরিবারের স্বজনরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন। নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে যান।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.