শাহিনুর আলম শাহিন,হিলি ( দিনাজপুর ) প্রতিনিধি ।।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ তলা একাডেমিক ভবনের নিমার্ণকাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য শিবলী সাদিক ।
আজ বুধবার( ৯ জুন ) বেলা সাড়ে ১১ টায় ফলক উন্মুচনের মাধ্যমে ৫ তলা একাডেমিক ভবনের নিমার্ণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন এ সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আরও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।
এ সময় দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী শাহিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম. মেয়র জামিল হোসেন চলন্ত সহ অনেকে উপস্থিত ছিলেন।
নিবার্হী প্রকৌশলী শাহিনুর রহমান জানান, ৩ কোটি ১১ লাখ টাকা ব্যায়ে বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম তলা ভবনটি নির্মান করছেন বসুন্ধরা কনস্ট্রাকশন।
এছাড়াও সংসদ সদস্য হিলি স্বর্ণকাঙ্খামাত্রি মন্দির ও উপজেলা পরিষদের প্রধান ফটক এর নিমার্ন কাজের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.