প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ৮:৩৪ এ.এম
উজিরপুরের ওটরা ইউনিয়নে নৌকা মার্কার সমথর্নে আলোচনা সভা
মোঃতাওহীদ ইসলাম ফুয়াদ,উজিরপুর (বরিশাল ) প্রতিনিধি ।।
বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন ২১ জুন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৯ জুন বুধবার দুপুরে ওটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ী'র সমর্থনে ওটরা ইউনিয়নের কেশব কাঠি (হাবিব পুর বাজারে)আওয়ামী লীগের আলোচনা সভায় আয়োজন করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃকরিম মল্লিকের সভাপতিত্বে, নৌকার পক্ষে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ওটরা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ী।
নৌকার সাথে একমত হয়ে,আপোষ হওয়ার জন্য আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী ফিরোজ খান 'সহ তার কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন।
এসময়ে আরো উপস্থিতি ছিলেন উজিরপুর উপজেলার বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,হারতার ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ হরেন রায়,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল কুমার আাইন অনু,উপজেলা আওয়ামী লীগের নেতা আজিজ সিকদার,উপজেলা আওয়ামী শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম শিপন মোল্লা, শিকার পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল সরদার,বিশিষ্ট সমাজসেবক মোঃ সালাউদ্দিন সেলিম,উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান নয়ন,ওটরা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন বেপারি, ইউনিয়ন ছাএলীগের সাধারন সম্পাদক মোঃরাসেল বেপারি, ওটরা ইউনিয়নের ৪নং ওয়াডের আওয়ামী লীগের সকল ইউপি সদস্য এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপস্থিতি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.