শাহিনুর আলম শাহিন,হিলি ( দিনাজপুর ) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটী গামী রুপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর (৪২) নামের এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার (৯ জুন ) বিকেল সাড়ে তিন টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর রাজশাহী জেলার সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের স্লিপারের কাজ শেষে দুপুরে খাবার খেতে যাবার পথে রেল লাইনের পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী রুপসা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় লেগে লাইনে লুটে পড়ে। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার উপ-পরির্দশক দীনেস বাবু জানান,আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.