প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২১, ১১:০৮ এ.এম
কঠোর লক-ডাউন বাস্তবায়নে শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়ের তত্ত্বাবাধনে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ জনাব, মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব কাজী মোঃ শহিদুল ইসলাম সহ শ্যামনগর থানার অফিসার ফোর্স বৃন্দ অদ্য ইং-১৯/০৬/২০২১ তারিখ শ্যামনগর থানা এলাকায় কঠোর লক-ডাউন বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় লক-ডাউন অমান্য করে বাহিরে গাড়ি নিয়ে চলাচল করার কারনে ২৭ টি মটর সাইকেল, ০৬ টি ইজিবাইক, ০২ টি প্রাইভেটকার, ০২ টি নছিমন মোট-৩৭ টি গাড়ী আটক করা হয়।
কোভিড-১৯ রোধে ঘরের বাহিরে না যাওয়া এবং জরুরী প্রয়োজনে সরকারী নির্দেশনা মেনে বাহির হওয়ার জন্য বলা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.