শাহিনুর আলম শাহিন,হিলি ( দিনাজপুর ) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে উপজেলায় ২য় পর্যায়ে জমি ও গৃহহীনদের মাঝে ১১০ টি ঘর প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২০ জুন ) সকালে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এই ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ঘরের মালিকানা বুঝিয়ে দেন প্রধান মন্ত্রিে পক্ষে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় সেখানে উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাব, হিলি পল্লীবিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম সাইদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.