নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে ৫০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২০ জুন ) সকালে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এই ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মিয়া মো: গোলাম ফারুক পিংকু, সভাপতি, জেলা আওয়ামীলীগ, লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর, জনাব মো: মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর, জনাব মুহাম্মদ রহমত উল্যা, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর, জনাব কাজী খালেদা আক্তার, মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর, জনাব মাহবুবুল আলম, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, লক্ষ্মীপুর সদর, জনাব জাকির হোসেন ভূইয়া আজাদ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সারাদেশে ২য় পর্যায়ে ৫৩,৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। তৎপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.