প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৮:৫৫ এ.এম
নরসিংদীতে পলাশের ডাংগা ইউনিয়নে আ.লীগ প্রার্থী ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীতে প্রথম ধাপে সোমবার ২১ জুন অনুষ্ঠিত পলাশ উপজেলার ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ ইউপি: নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। রাত ৯টায় পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এসময় নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবা্হ উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে ডাংগা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাবেরুল হাই ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন। সাবেরুল হাই নৌকা প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাউছার মাহমুদ হাতপাখা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬৪০ ভোট।
গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন চৌধুরী চশমা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৩ শত ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বদরুজ্জামান ভূইয়া নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.