হিলি প্রতিনিধি:
নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন ) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সুচনা করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাবসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.