প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ৮:৩৭ এ.এম
নরসিংদীতে টেটাযুদ্ধ বন্ধ করে শান্তির দাবিতে নিলক্ষাবাসীর মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর নিলক্ষায় বাঁচতে, নিলক্ষাকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের জনগণ।
রবিবার ২৭ জুন সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে প্রাণের নিলক্ষাবাসী নামক অরাজনৈতিক সংগঠন। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর টেটাযুদ্ধ বন্ধে স্মারকলিপি প্রদান করে তারা।
এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানায়, রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় প্রায় অর্ধশত বছর ধরে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত থেমে থেমে টেটাযুদ্ধ ও সংঘর্ষ চলে আসছে। অসংখ্য মানুষের প্রাণহানিসহ বাড়ি-ঘরে হামলা ভাংচুর, অগ্নি সংযোগের মত ঘটনা ঘটে চলছে।
ফলে স্থানীয় নিরিহ মানুষদেরও এই অঞ্চলে বসবাস করা ও ব্যাবসা করা দুরুহ হয়ে পরছে। এতে করে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘœ ঘটছে। তাই এলাকার সচেতন মহলের দাবি অচিরেই প্রশাসনের হস্তক্ষেপে এসব ঝগড়া-বিবাদ বন্ধ করে এলাকায় বসবাসের পরিবেশ ফিরিয়ে দেয়া।
এসময় মানববন্ধনে নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মালেক, প্রাণের নিলক্ষাবাসী সংগঠনের পরিচালক মুফতী শফিক সাদী, সেলিম ভূইয়া, রাসেল আহমেদ, সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.