প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২১, ৯:০৯ এ.এম
বীর মুক্তিযোদ্ধাগণের সাথে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এঁর মতবিনিময় অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সাথে সোমবার ২৮ জুন সকালে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠনে বীর মুক্তিযোদ্ধাগণের অবদান স্মরণ করে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় উন্নয়নের অগ্রযাত্রায় তাঁদের এ অনন্য সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
এসময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাগণের ওঠানামার সুবিধার্থে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত লিফট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.