প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২১, ৯:২৮ এ.এম
দুমকিতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

মো.সুমন মৃধাঃদুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে পারিবারিক কলহের জের ধরে মাম্পি রানী সাহা (২২) নামের গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মাম্পি রানী দুমকি গ্রামের বাসিন্দা শুভঙ্কর সাহার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রায়ই স্বামী শুভঙ্করের সঙ্গে মাম্পি রানীর ঝগড়া হতো। তারই জেরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাম্পি রানীর ৪ বছরের একটি ছেলে রয়েছে। মাম্পি রানীর মৃত্যুর পর থেকে স্বামী শুভঙ্কর সাহা পলাতক।
তবে পরিবারের দাবি মাম্পি রানী তার ৪ বছরের ছেলের সাথে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছেন ।
দুমকি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোঃ মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে হয়তো পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছেন মাম্পি রানী। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.