প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ১০:১৮ এ.এম
করোনা কারণে চরসিংন্দুরের সাপ্তাহিক গরুর হাট বন্ধ করে দিলেন উপজেলা প্রসাশন

নরসিংদী প্রতিনিধি :
চলমান লকডাউনের কারনে নরসিংদী জেলার চরসিন্দুর বাজারের মঙ্গলবারের সাপ্তাহিক গরুর হাট সোমবার রাতে বন্ধ করে দেন উপজেলা প্রশাসন।
রাতে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী উপস্থিত থেকে হাট বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন ও উপস্থিত ছিলেন। তিনি কারন হিসেবে বলেন এরকম জমজমাট গরুর হাটে দেশী বিদেশী পাইকারদের আগমনে করোনা সংক্রামণ এই এলাকায় বৃদ্ধি পেতে পারে।
এসময় নির্বাহী কর্মকর্তা আরো বলেন, দেশে বৈশ্বয়িক করোনা আক্রান্ত হয় প্রতিদিন শতাধিক মানুষ মারা যাচ্ছে। এটা এক ভয়ঙ্কর পরিস্হিতির মোতাবেলা করতে হচ্ছে সরকারের। এই দায়িত্ব শুধু সরকার বা স্হানীয় প্রসাশনের একার নয়। আসুন নিজেরা সচেতন হই, করোনা থেকে নিজেরা মুক্ত থাকি এবং অন্যকে বাঁচিয়ে রাখি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.