প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ২:৪১ পি.এম
নরসিংদীতে ২৪ ঘন্টায় ৪৮ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৮ জন।
বুধবার ৭ জুলাই সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৭২৬ জনে।
সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৬৭টি অ্যান্টিজেন পরীক্ষায় ২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া এছাড়া আরটিপিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হর ৩০.৯৯ ভাগ।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, রায়পুরায় ৬ জন, বেলাবতে ২ জন, শিবপুরে ৫ জন ও পলাশে ১৮ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১২.৭ ভাগ।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৭০ জন, শিবপুরে ৪০৫জন, পলাশে ৭৩০ জন, মনোহরদীতে ২৫৮ জন, বেলাবোতে ২১৫ জন ও রায়পুরাতে ২৪৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ৩২ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৫০ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এরমধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশের ০৫, বেলাব ০৭, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.