প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ৩:৫৬ পি.এম
রাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত কাটল দুই পাড়ের লাখো মানুষের

মিজানুর রহমান,লালমনিরহাট ।।
ভারতের গজল ডোবা ব্যারেজের সকল জলকপাট খুলে দেওয়ায় রাতে তিস্তা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়।রাত ১২টা নাগাদ তিস্তার নদীর পানি প্রবাহ বিপদ সীমার ৩০'সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদীর দুই পারে লাখো মানুষ নির্ঘুম রাত কাটে।
বৃহস্প্রতিবার ০৮ জুলাই গভীর রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারেজ পয়েন্ট তিস্তা পানি বৃদ্ধি পেতে শুরু করে।রাত ০১টা নাগাদ দোয়ানি পয়েন্টে বিপদ সীমার ৩০' সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল,ফলে পানির চাপ সামলাতে ব্যারেজ কতৃপক্ষ সকল জলকপাট খুলে দেন,এতে রাতেই তিস্তার দুই পাড়ে জেলার পাঁচটি উপজেলার ত্রিশটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।এছাড়া কুড়িগ্রাম নীলফামারি,গাইবান্ধা,দিনাজপুর,লালমনিরহাট জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবার খবর রাতেই পাওয়া যায়।
গত সপ্তাহে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৩০'/৪০'সেন্টিমিটার প্রযন্ত প্রবাহিত হয়, সপ্তাহের শুরুতে তিস্তার পানি ধীরে ধীরে কমতে শুরু করে।ভারতের উজানে ভারী বৃষ্টিপাত হবার ফলে পাহাড়ি ঢলে গজলডোবার তিস্তা ব্যারেজে পানির চাপ বৃদ্ধি পায়,বৃহস্পতিবার রাতে ভারত গজল ডোবা ব্যারেজর জলকপাট খুলে দেয়,ফলে রাতেই দোয়ানী পয়েন্টে পানি বৃদ্ধি পেতে থাকে, রাত ০১টা নাগাদ দোয়ানী পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার ৩০' সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।ফলে পানির চাপ সামলাতে দোয়ানি ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয় ব্যারেজ কতৃপক্ষ।তিস্তা ব্যারেজের সকল জলকপাট খুলে দেওয়ায় রাতেই তিস্তার দুই পারে বিস্তীর্ণ এলাকা ফসলি মাঠ, বসতি তলিয়ে যায়।পানি কি পরিমান বৃদ্ধি পেতে পারে এই চিন্তায় তিস্তার দুপারে লাখো মানুষ নির্ঘুম রাত কাটায়।
দোয়ানি ব্যারেজ পয়েন্টের পানি বিজ্ঞান শাখার উপ-সহকারি প্রকৌশলী ইলিয়াস আলী জানান, ভারত গজল ডোবা বাঁধের সকল গেট খুলে দেওয়ায় হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে,পানি কি পরিমান বৃদ্ধি পাবে তা রাতে বলা মুস্কিল।পানির চাপ সামলাতে ব্যারেজের সকল জলকপাট খুলে দেওয়া হয়েছে।রাতে পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে জানান।
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুই পাড়ের মানুষ দের নিরাপত্তার জন্য জেলা প্রশাসক আবু জাফর আহমেদ উপজেলা প্রশাসন,পানি উন্নয়ন বোর্ড, জন প্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে সময় সংবাদ কে জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.