মো: শাহিন আলম,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুিুরকাঘাতে শাকিল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত শাকিল উপজেলার ধরন্দা গ্রামের মৃত হুরু শেখের ছেলে। এ ঘটনায় তার বন্ধু ধরন্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে রাসেল হোসেন ( ২৩) কে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানার এসআই রাকিবুল হাসান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চন্ডিপুর গ্রামের সোহেলের বাড়ির সামনে রাসেল তার বন্ধু শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শাকিলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাতে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রাতেই পুলিশ রাসেলকে আটক করে। সে পুলিশ হেফাজতে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.