প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ৯:২৫ এ.এম
পলাশে হতদরিদ্ররা পেল ‘বিদ্যানন্দন’ এর খাদ্য সামগ্রী

নরসিংদী প্রতিনিধি ।।
নরসিংদীর পলাশে হতদরিদ্র পরিবার গুলোর মাঝে বিদ্যানন্দন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৩ জুলাই ২১ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, বৈশ্বিক করোনা কালীন সময়ে সবাই সরকারী বিধি নিষেধ মেনে চলবেন। বর্তমানে দেশের অবস্হা অত্যান্ত নাজুক করোনা আক্রান্ত প্রতিদিন শতাধিক মানুষ মরছে। তাই আমরা সকলে সচেতন হবার কোন বিকল্প নাই। আর যারা এখনো টিকা নেন নাই, তারা অতিসত্তর করোনা টিকা নিয়ে নিরাপদে থাকুন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.