প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২১, ৪:১৯ পি.এম
পলাশের ডাংগায় প্রান আরএফএলে ভয়াবহ অগ্নিকান্ড

পলাশ প্রতিনিধি (নরসিংদী):
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় প্রান আরএফএল কোম্পানির নির্মানাধীন ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১৩ জুলাই বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রাণ আরএফএল ডাংগার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, আজ বিকেল ৪টার দিকে নির্মানাধীন একটি দোতলা ভবনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে আগুন নিভানোর জন্য প্রথমে আমাদের ফায়ার টিম চেষ্টা চালায়। পরে পলাশ ও নরসিংদী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। আগুনে নির্মাণাধীন ভবনের প্রায় ৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী সম্পূর্ন পুড়ে যায়।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাদিকুল বারী জানান, পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নরসিংদীর ৩টি ইউনিট মিলে ১ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি নির্মানাধীন ভবনে সাটারিংয়ের কাজ করার সময় বৈধতিক সর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। সম্পূর্ণ তদন্ত শেষে এখানে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.