প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ৭:০৫ পি.এম
দুমকিতে রেনু পোনা জব্দ, অবমুক্তকরন ও ১৭ জনকে কারাদণ্ড

মো. সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে র্যাব - ০৮ এর ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ লক্ষ ৩০ হাজার চিংড়ি রেনু পোনা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা।
শনিবার (১৭ই জুলাই) উপজেলার পাগলার মোর এলাকা থেকে ভোর ৪.৩০মিনিটের সময় রেনুগুলো আটক করা হয়। রেনু পোনা গুলো ভোলা থেকে ৫১ টি ড্রামে কালাইয়া- দুমকি হয়ে বাগেরহাট যাচ্ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব - ৮ এর লেফট্যানান্ট কমান্ডার এম শহিদুল ইসলামের নেতৃত্বে রেনু পোনা গুলো জব্দ করা হয় এবং স্থানীয় পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ ও উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া উপস্থিত ছিলেন। ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বয়স বিবেচনায় ১ জনকে অব্যাহতি দেয়া হয়। এদের মধ্যে ৪জনকে ২মাস এবং ১৩ জনকে ১মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । কারাদণ্ডপ্রাপ্তরা হলেন দৌলতখানের সিরাজ (২৫), ভোলা সদরের নুরুন্নবি(৩৫),রাকিব(২২) চরফ্যাশনের রবু(৪১),বাচ্চু(৪০), তজুমুদ্দিনের সেলিম(৩০),শফিকুল(৬২),কামাল(৩২),বোরাহান উদ্দিনের আরিফ(৩০), জসিম(৩৮), মিজান(২২),কালাম(৩৫),রিয়াজ(৩৫), শফিক (৩৫), ইউনুছ(২৫),শাহীন(২০) এবং টুঙ্গিপাড়া গোপালগঞ্জের বেলাল (৩৩)।
উল্লেখ্য ট্রাক ড্রাইভারকে ৫শত টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.