প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ৬:৩৮ পি.এম
লক্ষ্মীপুরের রামগতিতে যুবকের লাশ উদ্ধার, থানায় মামলা

মো: মিজানুর রহমান, লক্ষীপুর :
লক্ষ্মীপুরের রামগতিতে পারভেজ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) সকালে চর পোড়াগাছা ইউনিয়নের ষ্টীল ব্রীজ এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ একই এলাকার আজাদ মিয়ার মেয়ে তাছনুর বেগমকে বিয়ে করে গত ৩ বছর আগে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পারভেজের সাথে তার স্ত্রীর দ্বীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলে আসছিল। ঘটনার দিন গভীর রাতে নিজ বাসায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায় মরদেহের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন ছিল।
পারভেজ চর আলগী ইউনিয়নের চর হাসান হোসেন গ্রামের জমির বেপারীর ছেলে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রেরণ করি। প্রাথমিক ভাবে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করি। ময়নাতদন্ত রিপোর্ট ও অধিকতর তদন্তের পর তার অপমৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে পারভেজের বাবা জমির বেপারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.