রামগতি উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভিপি হেলাল

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রামগতি উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মেজবা উদ্দিন ভিপি হেলাল।
তিনি এক বাণীতে বলেন, আল্লাহর রহমতে এই অন্ধকার দিন কেটে ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল আনন্দ ও সুখ।
শুভেচ্ছা বাণীতে তিনি আরও বলেন, কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত হয়েছে। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা – এ দু’টি ঈদ আনন্দের দিন। এ দুই টি’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য, শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়। আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। হযরত ইব্রাহিম (আ:) ত্যাগের যে আদর্শ স্থাপন করে গিয়েছেন সেইভাবে আমরা ও যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেদের প্রিয়বস্তু, ধন-সম্পদ কুরবাণী করার জন্য প্রস্তুত হতে পারি তাহলেই আমাদের কুরবানি সফল করতে পারবো।
