খোরশেদ আলম শিকদার, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্মানাধীন সড়ক কেটে ফেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাংচুর ও ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক আহত করেছে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীরা।
সোমবার দিবাগত রাতে উপজেলার ৫নং অম্বর নগর ইউপির নূরুল হক সওদাগর বাড়ীতে এ ঘটনা ঘটে। এই ব্যপারে ভুক্তভোগীর সহোদর সাইফুল ইসলাম বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানাযায়,পূর্ব অম্বর নগর প্রধান সড়কের পাকা করন কাজ চলমান অবস্থায় স্থানীয় প্রভাবশালী আবুল বাশার ফারুক কাউকে জিজ্ঞাসা না করেই রাস্তা কেটে পয়ঃনিষ্কাশনের জন্য পাইপ বসায়। স্থানীয় একাধিক ব্যক্তি ফারুককে কাটা রাস্তা ভরাট করার জন্য অনেক বার বললেও তিনি কাউকে পাত্তা দেননি। এ বিষয়ে স্থানীয় সামাজিক সংগঠন বিনোদন স্পোটিং ক্লাবের সদস্যদের জানালে তারা ফারুককে ডেকে এনে রাস্তাটি ভরাট করার অনুরোধ করেন। এই সময় ফারুক উল্টো ক্লাব সদস্যদের উপর চড়াও হয়। কথা কাটা কাটির এক পর্যায়ে এলাকাবাসীর চাপে রাস্তা ভরাট করে দিবে বলে প্রতিশ্রুতি দেয়। একই দিন সন্ধ্যায় ক্লাব সদস্য ও স্থানীয়দের ডেকে এনে আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় ও বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়। আত্মরক্ষায় স্থানীয়রা বসতঘরে প্রবেশ করলে এসময় আবুল বাশার ফারুক,সহিদ উল্যাহ লিটন ও আবুল আনসারী বাবুল এর নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী সেখানে গিয়ে বাড়ীঘর ভাংচুর করে। এসময় ৬জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক আহত করে। আহত ছায়দুল হক,সাহাদাৎ উল্যা আজাদ,আহাম্মদ উল্যাহ,ইয়াছিন বাবুল, সালাউদ্দিন ও সাহাদাৎকে স্থানীয়রা উদ্ধার করে চৌমুহনী হলি কেয়ার হসপিটালে ভর্তি করায়।গুরুতর আহত ছায়দুল হককে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সরওয়ার্দী হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশংকা জনক। এই বিষয়ে সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
সোনাইমুড়ী থানার ভারপাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানান,এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.