প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২১, ৭:০৫ পি.এম
আদমদীঘিতে ভ্যানচালক হত্যা মামলার আসামী গ্রেফতার

আহসান হাবিব শিমুল, আদমদীঘি প্রতিনিধি:
আদমদীঘিতে ভ্যানচালক শামীম হোসেনকে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই মামলায় প্রদুল সাহা (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী অফিসার এস,আই ফজলুর রহমান এবং ওসি (তদন্ত) আলমাস আলী সরকার সোমবার রাতে প্রদুলকে গ্রেফতার করে। প্রদুল সাহা নওগাঁর রাণীনগর উপজেলার খোলাগাড়ী গ্রামের শ্রী অনিল সাহার ছেলে।
পুলিশ জানায়, প্রদুল সাহার বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ও চুরি মামলা রয়েছে। নওগাঁর রাণীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে শামীম হোসেন ২৩ জুন বুধবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়।
২৪ জুন বৃহস্পতিবার সকালে আদমদীঘি উপজেলার নশরতপুর-কড়ই রাস্তার ধনতলা নামক স্থানে রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের ভাই বাদী হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.