মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর :
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল,সাইফিয়া দারুস সুন্নাত ইসলামীয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা ও লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফের সম্মানিত পীর শ্রদ্ধেয় আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব।
( ৩০ জুলাই) শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে সাইফিয়া দরবার শরীফ প্রাঙ্গনে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর, ৩ ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রহী, ভক্তবৃন্দ রেখে যান শ্রেষ্ঠ অলিয়ে কামেল মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী।
(২৯ জুলাই) বৃহস্পতিবার দিবাগত রাত ১২. টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
শুক্রবার বেলা ১১ টায় ঢাকা থেকে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকীকে আনাহয়। তার মৃত্যুতে দেশ ও বিদেশের সকল অগনিত ভক্তদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
মাওলানা সাইফুল ইসলাম সিদ্দীকি একজন আধ্যাতিক ধর্মীয় শিক্ষক , ধর্ম পালন ও প্রচারের পাশাপাশি দেশ জাতি ও সমাজের উন্নয়নে সর্বদা ছিলেন নিবেদিত প্রাণ। দেশব্যপী স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা ছিলো তাঁর সমাজ উন্নয়নের নিত্য প্রচেষ্টা। মরহুমের পরিবারবর্গ ভক্তকুল মরহুমের জন্য দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.