আফজালুর রহমান, চাঁদপুর :
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, তাঁর সহধর্মিণী মতলব মহিলা আওয়ামী লীগের উপদেষ্ঠা সুবর্ণা চৌধুরী বীণা’সহ তাদের এক সন্তান রাহি চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
রেববার (৮ জুলাই) সকালে মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভার উদ্যোগে অসুস্থ দিপু চৌধুরী ও তাঁর পরিবার বর্গের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত সাজেদুল হোসেন চৌধুরী দিপু, তাঁর সহধর্মিণী মতলব মহিলা আওয়ামী লীগের উপদেষ্ঠা সুবর্ণা চৌধুরী বীণা’সহ তাদের এক সন্তান রাহি চৌধুরী তাদের সবার রোগমুক্তি কামনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।
মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভা বলেন, মতলবের উন্নয়নের রুপকার সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর জ্যৈষ্ঠ পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপ সস্ত্রীক সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ যেন তাদেরকে এ রোগ থেকে দ্রুত মুক্তিলাভ করেন সেজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও তাঁর পরিবারের সদস্যরা বুধবার (৪ আগস্ট) শরীরে জ্বর অনুভূত হলে করোনার নমুনা পরীক্ষা দেন। ৫ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
এ ব্যাপারে সাজেদুল হোসেন চৌধুরী দিপু জানান, তাঁর শরীরে সামান্য জ্বর আছে, তবে তিনি মোটামোটি সুস্থ্য আছেন। গুলশানের বাসায় চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন।
তিনি চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) উপজেলার সর্ব সাধারণ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে অতীতের মতো সকলের সেবায় এগিয়ে আসতে পারি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.