নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী অনুষ্ঠান পালিত হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এএইচ কামরুজ্জামান পিপিএম, ডা. মো. আব্দুল গফফার, সিভিল সার্জন, লক্ষ্মীপুর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর-এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শতরুপা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার ১১জন মহিলার মাঝে সেলাই মেশিন ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় ও দুস্থ ৭৫ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.