শাহিনুর আলম শাহিন, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে অসহায় ও দরিদ্র রুগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বৈগ্রাম যুব ক্লাবের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক বদিউজ্জামান সুজনের ৫ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৈগ্রাম যুব ক্লাবের আয়োজনে ক্লাব চত্তরে দিনব্যাপী অসহায় ও দরিদ্র রুগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।
বৈগ্রাম যুব ক্লাবের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, ইউপি চেয়ারম্যান মেফতাউল জান্নাত মেফতা,উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক এমদাদুল হক মল্লিক টগর,বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সদরুল ইসলাম, হাকিমমপুর প্রেসক্লাবে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,ডাঃ হামিদুল ইসলাম হামিদ ও ডাঃ সজল কান্তিরায়সহ অনেকে।
বৈগ্রাম যুব ক্লাবের সভাপতি জানান, প্রভাষক বদিউজ্জামান সুজনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামের অসহায় ও দরিদ্র রুগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.