প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২১, ৫:৪৫ পি.এম
নরসিংদীতে ২০০৫ সালে সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

নরসিংদী প্রতিবেদক :
১৭ই আগস্ট ২০০৫ সালে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সংগঠিত সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল ১১টায় ঢাকা-সিলেট সড়কের ইটাখোলা মোড়ে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাইজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামালের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডঃ মামুনুর রশীদ, মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, রেজাউল কবির রকি, প্রচার সম্পাদক জয়দেব নন্দি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আলম অনিক, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.