প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২১, ৮:৪৬ এ.এম
বাংলাদেশ উৎপাদন হবে সিনোফার্ম করোনা ভ্যাকসিন

সাজ্জাদ হোসেন।।
সিনোফার্ম ভ্যাকসিন যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপটা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন
দেশেই চীনের সিনোফার্ম ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে গত ১৬ই আগস্ট সোমবার বেলা ৩.০০টায় রাজধানীর মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে চীনের সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং দেশের অন্যতম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপটা ভ্যাকসিন লিমিটেড-এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে চীনের সিনোফার্ম ভ্যাকসিন বাংলাদেশে যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপটা ভ্যাকসিনের পক্ষে যথাক্রমে সমঝোতা স্বাক্ষর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি, চীনের সম্মানিত রাষ্ট্রদূত মি. লি জিমিং এবং ইনসেপটা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।
এ ছাড়াও বেইজিং থেকে অনলাইনে সংযুক্ত হয়ে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য প্রদান করেন চীনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের কনসেলর জী রঙ, সিনোফার্ম এর চেয়ারম্যান মি. লিউ জিংযান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সিনোফার্ম এর চীফ ইঞ্জিনিয়র মি. ফু কুয়াং।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শোকের এই আগস্ট মাসে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হলো। এই চুক্তির মধ্য দিয়ে দ্রুতই ইনসেপটা ভ্যাকসিন লি. সিনোফার্ম ভ্যাকসিন উৎপাদন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.