প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২১, ৮:৩৪ এ.এম
লালমনিরহাটে আওয়ামীলীগের কমিটি নিয়ে উত্তেজনা,নেতা কর্মীরা দ্বিধাবিভক্ত

মিজানুর রহমান,লালমনিরহাট ।।
শোকের মাসে লালমনিরহাট সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে দলীয় কার্যালয়ে উত্তেজনা,বিক্ষুব্ধ নেতা কর্মীদের হাত থেকে বাঁচতে পুলিশ পাহাড়ায় দলীয় কার্যালয় ছাড়েন, আওয়ামীলিগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমি সহ আহ্বায়ক কমিটির সদস্যরা।এসময় বিক্ষুব্ধ নেতা কর্মীদের আহ্বায়ক কমিটির বিরুদ্ধ স্লোগান দিতে দেখা যায়।
বুধবার ১৮ই আগষ্ট বিকেল ০৪টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা আওয়ামীলীগ এর সভা অনুষ্ঠিত হয়,সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকদের স্বাক্ষর নিয়ে উচ্চবাচ্য শুরু হয়।
আহবায়ক কমিটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদক দের স্বাক্ষর করতে বললে মোগলহাট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মামুনুর রশীদ এর প্রতিবাদ করেন, তারা আহ্বায়ক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন,শোকের মাসে হঠাৎ উপজেলা আওয়ামীলীগ কমিটি গঠন নিয়ে নেতা কর্মীরা এসময় দ্বিধা বিভক্ত হয়ে পড়েন। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাদের ধমক দিয়ে স্বাক্ষর নেবার প্রতিবাদ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন,কথা কাটাকাটি শুরু হলে উভয় পক্ষের হট্টগোল শুরু হয় ।
এসময় গোলাম মোস্তফা স্বপন সভার নিয়ন্ত্রন নিয়ে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিষেদগার করেন,এসময় তিনি তার বক্তৃতায় এই আহ্বায়ক কমিটির বৈধতা সম্পর্কে প্রশ্ন রাখেন,তিনি প্রশ্ন করেন শোকের মাস চলাকালে দলীয় সভানেত্রীর নির্দেশ মোতাবেক সারা দেশে সম্মেলন ও কমিটি গঠন বন্ধ রয়েছে,অথচ এখানে গঠনতন্ত্রের বহির্ভূত কেন্দ্রীয় কমিটির নির্দেশ ছাড়াই গোপনে উপজেলা কমিটি গঠন করার পিছনে তাদের অসৎ উদ্দেশ্যে রয়েছে ।
এসময় নেতা কর্মীরা উত্তেজিত হলে আহ্বায়ক কমিটির সদস্য মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডঃনজরুল ইসলাম রাজুর সাথে উত্তেজিত কর্মীদের ধস্তাধস্তি হবার কথা স্বীকার করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা।পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সভার হট্টোগোলের একটি ভিডিও ভাইরাল হয়।
আওয়ামিলীগের সভায় হট্টোগোলের খবর শুনে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম দ্রুত ঘটনাস্থলে পৌছান, এসময় উভয় পক্ষকে শান্ত রাখার অনুরোধ করেন,উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক কেন্দ্রীয় আওয়ামীলিগের সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমি সহ অন্য সদস্যরা পুলিশ প্রহরায় দলীয় কার্যালয় ত্যাগ করেন।
সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি দলীয় কার্যালয় ছেড়ে চলে গেলে, গোলাম মোস্তফা স্বপনের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে পুনরায় সভা অনুষ্ঠিত হয়।এসময় মোগলহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মামুনুর রশীদ,পঞ্চগ্রাম ইউনিয়ন আওমীলীগ সভাপতি আজিজার রহমান, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাঃআহসান হাবীব,রাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু দয়াল চন্দ্র, গোকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজনু মিয়া,হারাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম,সহ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের সাথে যোগাযোগ করা হলে এই প্রতিবেদক কে জানান, লালমনিরহাট জেলা আওয়ামীলীগ স্বৈরাচারী কায়দায় একতরফা ভাবে পরিচালনা করা হচ্ছ গঠনতন্ত্র এবং সংগঠন বিরোধী সিদ্ধান্ত নিয়ে ,গত জেলা সম্মেলনে কেন্দ্রীয় নেতারা ঘোষনা দিয়ে যান সিনিয়র সহ-সভাপতি হিসেবে সিরাজুল হক এবং একনাম্বার যুগ্ন সম্পাদক হিসেবে আমার নাম,অথচ আমাকে এবং সিরাজুল হক কে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে যথা স্থানে রাখা হয়নি,অথচ বিএনপি থেকে আগত অনেক কে এই কমিটিতে রেখে কমিটিকে বিতর্কিত করা হয়েছে।জেলা কমিটির প্রথম সভা যেখানে আগামী ২২আগষ্ট, সেখানে কোথা থেকে উপজেলা কমিটি গঠনে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে,আর এই অবৈধ আহ্বায়ক কমিটি শোকের মাসে কমিটি গঠনের জন্য সভা ডেকে ইউনিয়ন নেতাদের মতামতের বাহিরে জোর করে স্বাক্ষর নিচ্ছে।উপজেলা আওয়ামীলীগের যিনি আহ্বায়ক পরিচয় দিচ্ছেন তিনি এখনও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সেই সাথে কেন্দ্রীয় আওয়ামীলিগের সদস্য,তিনি ইউনিয়ন নেতাদের মতামত ছাড়া গঠনতন্ত্রের কোন আইনে আহ্বায়ক হন।ইউনিয়ন আওয়ামীলীগ সকল নেতা কর্মী একত্রে হয়ে আমরা এই সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করেছি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.