প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২১, ৯:০৬ এ.এম
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি, বিপদ সীমার ৩০’সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

মিজানুর রহমান,লালমনিরহাট ।।
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩০' সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
গত কয়েকদিন ধরে ঘন বৃষ্টি এবং উজানে পাহাড়ি ঢল নীচে নেমে আসায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়,পানির চাপ সামলাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী পয়েন্টে তিস্তা ব্যারেজের ৪৪টি জল কপাট খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে তিস্তার পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে,সময় বাড়ার সাথে সাথে পানির চাপ বাড়তে থাকে,রাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদীর দুই পারে বিশটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া, গড্ডিমারি, সিংঙ্গীমারি, সিন্দুর্না, ডাউয়াবাড়ি ,কালিগঞ্জ উপজেলার ভোটমারি,শৈলমারী, আদিতমারি উপজেলার মহিষখোচা, সদর উপজেলার খুনিয়াগাছ,রাজপুর, গোকুন্ডা,ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
তিস্তা ব্যারেজ কতৃপক্ষ ইতিমধ্যে তিস্তা নদীর নিম্নাঞ্চলে বসবাস রত জনসাধারণ কে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য বলেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.