খোরশেদ আলম শিকদার, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একটি পুকুরে মেঘনার ইলিশ ধরা পড়েছে।
রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলার হরনী ইউনিয়নের বয়ার চর গ্রামের শরীয়তপুর এলাকার বেলালের বসত বাড়ির পুকুরে এ রুপালী ইলিশ মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বেলাল নামের ঐ ব্যক্তি পুকুরে সেচ দিলে অন্যান্য দেশীয় মাছের সাথে ৩০০ গ্রাম ওজনের ১টি জীবিত ইলিশ মাছ পাওয়া যায়।স্হানীয়দের ধারণা জোয়ারের পানির সাথে মাছটি পুকুরে ঢুকে পড়েছে।
এলাকার অনেকেই মনে করছেন লোনা পানির ইলিশ মাছ এখন হয়তো মিঠা পানিতে চাষ করা যাবে।
মৎস্য অধিদপ্তর বিষয়টি নিয়ে ভালো ভাবে গবেষণা করলে এর সুফল পাওয়া যেতে পারে বলে স্থানীয় মৎস্য চাষীরা অভিমত ব্যাক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.