প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২১, ৮:৩৪ এ.এম
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নরসিংদীর শিবপুরে পোনামাছ অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠিত

নরসিংদী প্রতিবেদক :
"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি " এই শ্লোগান কে প্রতিপাদ্য করে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ পুকুর ও স্বপ্ন চিনাদী বিলে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার ২৯ আগষ্ট এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।
এ মস্যপোনা অবমুক্ত কার্যক্রমে আরো উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মেরাজুল হক মেরাজ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.