মো. সুমন মৃধা: দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে র্যাব-৮, সিপিসি-১ এক মাদক ব্যবসায়ী গ্রেফতা হয়েছে।
রবিবার (২৯ আগষ্ট) বিবেল ৪.৩০ টার দিকে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
তারা জানান, অভিযান পরিচালনাকালে আনুমানিক ২.৫৫ ঘটিকায় পটুয়াখালী জেলার দুমকী থানাধীন দুমকী উপজেলার মোড় এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পটুয়াখালী জেলার দুমকী থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ বগা হইতে লেবুখালী গামী পাঁকা রাস্তার দক্ষিণ পাশের্^ বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব হারুন অর রশিদের জমিতে নির্মিত টিনসেড মার্কেটের জনৈক মোস্তফা কামালের ফার্নিচারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক আনুমানিক ৪.২৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যববের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ নাজিম সিকদার(২৪), পিতা-মোঃ দুলাল সিকদার, সাং-শ্রীরামপুর, পোষ্ট-জামলা-৮৬০২, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজা, ০১ টি মোবাইল ফোন এবং ০২ টি সীম উদ্ধার করা হয়। কথিত গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দুমকী থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যব বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.