প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ৮:৪৪ এ.এম
পবিপ্রবিতে চুরি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ

দুমকি পটুয়াখালীঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা -১ ও শের-ই-বাংলা-২ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে চুরির ঘটনা ঘটেছে।এমনটি জানিয়েছেন,আবাসিক হলে থাকা ভুক্তভোগী বেশ কয়েকজন শিক্ষার্থী।এদের মধ্যে ছিলেন রাব্বি, মারিয়া আনজুম,নাবিলা সহ বেশ কয়েকজন।
চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে বলেন প্রশাসনের গাফেলতির কারণে এ চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন করোনার প্রভাবে বিশ্ববিদ্যালয়ের সকল হল বন্ধ ছিলো।যার কারনে প্রশাসনের লোকজন হল গুলোতে কোনো রকম নজরদারি করেনি বলে দাবি শিক্ষার্থীদের।যার ফলে একটি সংঘবদ্ধ চক্রমিলে এ চুরির ঘটনাটি ঘটিয়েছে।
এ চুরির ঘটনায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধেও গাফেলতির অভিযোগ উঠেছে।শিক্ষার্থীরা বলেন,সকল আবাসিক হলে নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের কিন্তু তারা সম্পূর্ণ ভাবে তাদের দায়িত্বে ব্যর্থ।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফ হোসেন বলেন,এ ঘটনাটি ঘটেছে প্রশাসনের গাফেলতির কারণে।তাই হল প্রভোস্টাদের পদত্যাগ দাবি করছি।
এ চুরির ব্যপারে ভুক্তভোগী মারিয়া আনজুম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখেন ‘303/B ব্লক,শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।রুমে ডুকে মনে হইছিলো ডাকাতি হইছে,২ টা ওয়ারড্রব এর তালা ভাঙ্গা+ওয়ারড্রব খোলা।জিনিস পত্র সব এলোমেলো।টেবিলের জিনিসপত্র সব ফেলানো।বেশ কিছু জিনিস মিসিং।দায়িত্ববান সবার একই উওর আমরা কি জানি রুমে তো তালা দেওয়া ছিলো।এইদিকে আবার তারা কোন স্টুডেন্টকে একা রুমে যেতে দেয়না।সাথে ৪/৫ জন গার্ড থাকে।তাহলে রুমের এই হাল কি করে হয়!
চুরির বিষয়ে পবিপ্রবি’র রেজিস্ট্রার ড.মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,আবাসিক হলে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.