প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২১, ৮:২৫ এ.এম
সোনাইমুড়ীতে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে এ উপলক্ষে করোনা হেল্পসেন্টারের মাধ্যমে গ্যাস সিলিন্ডার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
১লা সেপ্টেম্বর বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম মহিম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার, উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল আলম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সহ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসদুল আলম ফরহাদ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও আলোচনা ও দোয়া মাহফিল ও কেক কাটার এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল সহ দলীয় অংগ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
অপর দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ী আসনের সম্ভ্যাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশীদ মামুনের নির্দেশনায় উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কৃষকদল সহ দলীয় অংগ সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে দিবসের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন টুটুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন সিম্পু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম খলিল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আইয়ুব পাটোয়ারী, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জানে আলম সোহেল ভুঁইয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় করোনা হেল্প সেন্টারের মাধ্যমে গ্যাস সিলিন্ডার ও মাস্ক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.