প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২১, ৯:৫৩ এ.এম
মাদক মামলার আসামীকে আওয়ামী লীগের পদ দেওয়ায় ক্ষুদ্ধ নেতাকর্মীদের মানববন্ধন

মিজানুর রহমান,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলা আওয়ামিলীগের কমিটিতে মাদক মামলার আসামীকে পদ দেওয়ায় বিক্ষুদ্ধ নেতা কর্মীদের বিক্ষোভ কর্মসূচী পালন।
রবিবার ৫সেপ্টম্বর দুপুর ১২টায় লালমনিরহাট শহড়ের গোশলা রোডস্থ উত্তরন মার্কেটের সামনে বিক্ষুদ্ধ আওয়ামিলীগ নেতা কর্মীদের এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধন এক ঘন্টা স্থায়ী হয়।মানব বন্ধনে দলীয় নেতা কর্মীরা জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ন পদে বিএনপি থেকে আগত,মাদক মামলার এজাহার নামীয় আসামী,যুবনেতা কবিদুল হত্যার আসামী,দেশের শীর্ষ তালিকা ভুক্ত হুন্ডি ব্যাবসায়ী বিতর্কিত সাখোয়াত হোসেন সুমন খাঁন কে জেলা কমিটির গুরুত্বপূর্ন্য পদে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে মানব বন্ধন করেন।
মানব বন্ধনে লিখিত বক্তব্য সকল সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।মানব বন্ধনে বক্তারা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন।
লালমনিরহাট পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কে বৃদ্ধাঙুলি দেখিয়ে মোটা টাকার বিনিময়ে ইয়াবা পাচার মামলার এজাহারভুক্ত আসামী কে জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক পদে অন্তর্ভুক্ত করার জন্য জেলার নেতারা যেভাবে পুলিশের সহযোগীতায় জেলা কমিটির সভা করেছেন এটা রাজনিতীতে নজীর বিহিন ঘটনা।
পৌর আওয়ামিলীগের তথ্য ও গবেষনা সম্পাদক রমযান আলী বলেন,সাখোয়াত হোসেন সুমন খাঁন একজন শীর্ষ সন্ত্রাশী হিসেবে দলে প্রবেশ করেই যূবনেতা কবিদুল কে হত্যা করান,দলের নাম ভাঙিয়ে হাট,ঘাট,ব্রীজ,শ্রমিক সেক্টরে চাঁদাবাজি করে আজ কোটি কোটি টাকা অবৈধ উপার্জন করেছেন, সেই কালো টাকায় আজ দলের নেতাদের পকেটস্থ করেছেন, একজন বিতর্কিত ব্যাক্তি কিভাবে দলের গুরুত্বপূর্ন পদ পান তা আমাদের বোধগম্য নয়।
জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম দুলু বলেন সারা দেশের তালিকা ভুক্ত শীর্ষ হুন্ডি ব্যাবসায়ী সাখোয়াত হোসেন সুমন খান পরিবহন সেক্টরে সন্ত্রাশী লালন পালন করে চাঁদাবাজি করে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন, আজকে তার অপরাধ ঢাকার জন্য মোটা অংকের মাসোয়ারা দিয়ে দলের গুরুত্বপূর্ন পদ বাগিয়ে নিচ্ছে এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, আমরা তৃণমূলের কর্মীরা বেঁচে থাকতে তা হতে দিব না।
অবিলম্বে বিতর্কিত সুমন খাঁন কে জেলা কমিটির পদ থেকে অপসারণ না করলে দলের তৃণমূলের নেতা কর্মীরা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.