হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত ৯ মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমান করেছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে টহল পুলিশ সোমবার সকালে বিভিন্ন এলাকা থেকে সাগর হোসেন,আবু সাঈদ,নজরুল ইসলাম,রিপন,মনিরুল,সুমন কুমার, লালু, টিটু, কোরবান আলী নামে ৯ যুবককে আটক করা হয় এবং মাদক সেবীদের উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ মাদক সেবীকে ৬ মাস করে কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.