হিলি প্রতিনিধি।।
বন্দরের ব্যবসা গতিশীল করতে ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি ।
আজ শনিবার(১১ সেস্টেম্বর) দুপুরে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের হলরুমে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবনির্বাচিত কমিটির সাধারণ জামিল হোসেন চলন্ত।
লিখিত বক্তব্যে তিনি বলেন,হিলি স্থলবন্দরের উন্নয়ন, সরকারের বেশি রাজস্ব আহরন করার জন্য পানামা পোর্টের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ওয়ে ব্রীজের ওজন সঠিক করণ, পোর্টের নাইট চার্জ নির্ধারণ,কাঁচামালের স্থান নির্ধারণ, মালামাল চুরি রোধ করণ, ভারতীয় খালি গাড়ী রাখার স্থান নিধারণ,পণ্য রক্ষনা-বেক্ষন, যানজট নিরসনসহ বন্দরের ব্যবসা বানিজ্য ত্বরাণিত করতে সমস্যাগুলো সমাধানের দাবি জানিয়েছেন।
এ সময় কমিটির নব নির্বাচিত কমিটির সভাপতি আব্দুর রহমান লিটন, সহ-সভাপতি আব্দুল আজিজ, শাহিনুর রেজা শাহিন, যুগ্ন সম্পাদক হানিফ লস্কর, বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইটসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.