আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা জল্পনা কল্পনা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ন্সাতক ও স্নাতোকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।
রোববার(১২ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের ন্সাতক ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যমতে, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মানোন্নয়ন পরীক্ষা, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, লোক প্রশাসন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চূড়ার্ন্ত পরীক্ষা এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ও গণিত বিভাগের স্নাতোকোত্তর শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলু প্রমুখ।
এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা দীর্ঘদিন বাড়িতে বসে থেকে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। বিশ^বিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। পরীক্ষার্থীদের সন্তোষজনক উপস্থিতি ছিল। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখে আমরাও আনন্দিত।’
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নেওয়ার অনুমোদন দেয় ইবি কর্তৃপক্ষ।
রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালীন অফিসসমূহ পুরোদমে ও বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ চলবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.