প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২১, ৯:১০ এ.এম
নোয়াখালীতে ভূমি সেবা ক্যাম্পের আয়োজন

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইনে ভূমি সেবা নিশ্চিত করতে নোয়াখালীতে দুই দিনব্যাপী ভূমি সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
"অনলাইনে খাজনা দিব,ঘরে বসেই দাখিলা পাব" এই শ্লোগান কে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১১সেপ্টেম্বর/২০২১ ক্যাম্পিং এর দ্বিতীয় দিনে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জেলা পরিষদ সংলগ্ন আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে উত্তর শ্রীপুর, তাজমাহতাব পুর,ছোট শ্রীপুর, উত্তর করিম পুর, সোনাপুর ও এর আশ-পাশের মৌজা গুলোর অনলাইন নাগরিক নিবন্ধনের কাজ অব্যাহত রয়েছে।
১১সেপ্টেম্ব শনিবার দুপুরে উক্ত কার্যক্রম পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।
উল্লেখিত ক্যাম্পেইনে নাগরিক নিবন্ধন কার্যক্রম এর সুবিধার্থে সুবিধা ভোগীদের রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, খতিয়ানের ফটোকপি ও সর্বশেষ দাখিলার ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই কার্যক্রমের সার্বিক তত্বাবধানে রয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.