খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত ছেরাজুল হক মামুন (৩০) কাদির পুর ইউপির পুর্ব কাদির পুর মিজি বাড়ীর এনাম হোসেন এর ছেলে। সে পেশায় একজন দিনমজুর।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে অভিযুক্ত যুবককে উপজেলার কাদিরপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় নির্যাতিত স্কুল ছাত্রীর মা বাদী হয়ে একই দিন সকালে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামুন সহ দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুলাই প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ছাত্রীকে মামুন ও তার সহযোগী কামাল হোসেন সাদ্দাম জোরপূর্বক মুখ চেপে একটি ঘরের পিছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী ১২ সপ্তাহের অস্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রোববার সকালে সেনবাগ থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃত আসামিকে নারীও নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.