খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান এর পরিপূর্ণ সুস্থতা কামনায় নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ সেপ্টেম্বর বুধবার বাদ আসর শাহজাহান সাহেবের বাস ভবনস্হ হল রুমে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি জনাব গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্ৰ দাস সহ জেলা,উপজেলার ও স্থানীয় অংগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী।
নেতৃবৃন্দ জাতীয় নেতা শাহজাহান সাহেবের আশু রোগমুক্তি কামনায় আল্লাহ পাকের দরবারে বিশেষ মোনাজাত করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.