প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ৯:০৫ এ.এম
নোয়াখালীতে সরকারি ভুমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

খোরশেদ আলম শিকদার , নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে সরকারি ভূমিতে অবৈধ স্হাপনা নির্মাণ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুল হক।
১৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে তিনি অবৈধ স্হাপনা বন্ধের এই নির্দেশ দেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার জয়াগ বাজার গান্ধি আশ্রম সড়কের উত্তর পাশে স্থানীয় কামরুল হাসান, ইউনুস ভুঁইয়া, সাইফুল ইসলাম সহ মোট ১০জন সরকারী খাস জমিতে টিনসেট ঘরের জন্য একশনা বন্দেবাস্ত নিয়ে সেখানে
অবৈধ ভাবে বহুতল ভবন নির্মান করছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাফিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে ভবন নির্মানের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া বন্দোবস্তকারীদের আজ (বুধবার) সন্ধ্যার মধ্যে সব ধরনের নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এলাকাবাসীর অভিযোগ এভাবেই দীর্ঘদিন যাবত প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারী খাস জায়গায় অবৈধ ভবন নির্মাণ করে আসছে এক শ্রেণীর ভুমি দস্যুরা।
জয়াগ ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (তওশিলদার) হুমায়ন কবীর জানান, তিনি এর পূর্বেও কাজে বাঁধা দিয়েছেন, কিন্তু দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তা মেনে নেয়নি। পরে তিনি তার উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক বুধবার সরেজমিনে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.